সানির বিবাহ বিচ্ছেদ!

বলিউডের সানি লিওনির আবির্ভাব হওয়ার পর থেকেই ভারতীয় পুরুষদের কাছে কাঙ্ক্ষিত নারী হিসেবে রয়েছেন তিনি। একাধিকবার গুগলের ভারতীয় সার্চ তালিকায়ও সানির নাম এসেছে সবার উপরে। সানিকে বিবাহিত জেনে অনেক যুবক-পুরুষই হয়তো নিজের ইচ্ছেটাকে গলা টিপে মেরেছেন। সানি লিওনিও একাধিকবার নিজের স্বামী ড্যানিয়েল ওয়েবারকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। তারা দু’জনেই পর্নোতারকা। কিন্তু এবার তাদের সংসারে বিচ্ছেদ ঘটতে যাচ্ছে। দীর্ঘদিন ধরেই তাদের দাম্পত্যজীবনে মনোমালিন্য চলছিল। ‘রাগিনি এমএমএস টু’ ছবির জন্য সানি লিওনি ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে খুব একটা মাথা ঘামাতে পারেননি। এবার হয়তো খুব শীঘ্রই বিচ্ছেদের আবেদন জানাতে যাচ্ছেন তিনি। তার বিচ্ছেদের খবরটিও প্রকাশ হয় তার বন্ধুমহল থেকেই। শোনা যাচ্ছে সানির চোখে ভারতীয় পুরুষকেই স্বামী হিসেবে বেছে নিতে চান তিনি। তার মতে ভারতীয় পুরুষরা বহুগামী হন না। বিচ্ছেদের সঙ্গে সঙ্গেই একতা কাপুর পরিচালিত টিভি শো ‘সানি কা স্বয়ম্বর’-এর মধ্য দিয়ে নিজের জন্য পাত্র খুঁজতে চলেছেন তিনি।