মেগান ফক্সের সঙ্গে অক্ষয় কুমার

ইদানীং বলিউডের অনেক তারকাকেই হলিউডি চলচ্চিত্রে দেখা যায়। তেমনি হলিউডি কিছু তারকাও বলিউডের বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং করছেন। সেই ধারাবাহিকতায় এবার ‘ট্র্যান্সফর্মার’খ্যাত হলিউডের জনপ্রিয় নায়িকা মেগান ফক্স অভিনয় করতে যাচ্ছেন হিন্দি চলচ্চিত্রে। তার বিপরীতে অভিনয় করবেন ‘খিলাড়ি’খ্যাত অক্ষয় কুমার। ১৯৮২ সালের হিন্দি চলচ্চিত্র ‘সৌখিন’-এর রিমেক চলচ্চিত্রে জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন তারা। এরইমধ্যে চলচ্চিত্রটির যাবতীয় প্রস্তুতিসহ দু’জনার চুক্তিও সম্পন্ন হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যেই এই চলচ্চিত্রের শুটিং শুরু হবে। অন্যদিকে, এই চলচ্চিত্রের শুটিংয়ের জন্য অক্ষয় কুমার তার নতুন ‘খিলাড়ি’ চলচ্চিত্রটির শুটিং আপাতত বন্ধ রেখেছেন। এতে তার বিপরীতে নার্গিস ফাখরির অভিনয়ের কথা রয়েছে। উল্লেখ্য, ১৯৮২ সালের ‘সৌখিন’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী, আন্নু কাপুর ও অনুপম খের।