টপচার্ট

সিনেমাপ্রেমীদের কাছে সিনেমার কথা জানতে চাইলে তারা প্রথমেই বলবে হলিউডি সিনেমাগুলোর কথা। আর হলিউডের সিনেমার পর পরই প্রথম সারির সিনেমাগুলোর মধ্যে রয়েছে বলিউডের সিনেমাগুলো। আর হলিউড-বলিউডের প্রশ্ন এলেই সবার একটাই কথা মনে হয়, টপ চার্টে কোন কোন সিনেমা আছে। আর তা জানাতে আমাদের এ আয়োজন রাগিনি এমএমএস টু হরর গল্প নিয়ে এসেছে নতুন সিনেমা ‘রাগিনি এমএমএস টু’। অভিনয় করেছেন সাহিল ও সানি লিওনি। তাদের অভিনয় বেশ প্রশংসিতও হয়েছে, সেই সাথে সিনেমাটি উঠে এসেছে টপ চার্টের শীর্ষে। মুক্তির সাথে সাথেই বেশ ভালো আয়ও করেছে ব্যবসাসফল এ ছবিটি। মি. পিবডি অ্যান্ড শ্যারম্যান টাইম ট্র্যাভেল নিয়ে মজার এক সিনেমা ‘মি. পিবডি অ্যান্ড শ্যারম্যান’। শুধু শিশুদের জন্যই নয়, সব বয়সী ছেলে-মেয়েরাই উপভোগ করতে পারবে এই অ্যানিমেশন সিনেমাটি। শ্যারম্যান ও তার প্রিয় কুকুর মি. পিবডি একটি লিফটের ভেতর দিয়ে চলে যায় অন্য সময়ে। সেখানে গিয়ে শুরু হয় মজার সব কাহিনী। বলিউড টপচার্ট  রাগিনি এমএমএস টু সাহিল, সানি লিওনি  ইয়াঙ্গিস্তান নেহা সারমা, ফারুখ শেখ  কুইন কঙ্গনা, রাজ  হাইওয়ে রণদীপ হুদা, আলিয়া ভাট  হাসি তো ফাসি সিদ্ধার্থ মালহোত্রা, পরিণীতি চোপরা হলিউড টপচার্ট  নোয়াহ জন লোগান, ড্যারেন  ডাইভারজেন্ট কেট উইন্সলেট, থিও জেমস  মাপেটস মোস্ট ওয়ান্টেড জেমস ববিন, নিকোলাস  মি. পিবডি অ্যান্ড শ্যারম্যান টাই ব্যারেল, ম্যাক্স চার্লি  ৩০০ :রাইড অব অ্যান এমপায়ার সুলেভান স্টেপেলটন, ইভা গ্রিন