গফরগাঁওয়ে স্বাধীনতা উত্সব

মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁওয়ে মুক্তপায়রা খেলাঘর আসরের উদ্যোগে গত ২৪ ও ২৫ মার্চ ২ দিনব্যাপী স্বাধীনতা উত্সবের আয়োজন করা হয়। ২৫ মার্চ রাতে স্বাধীনতা উত্সবের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি ফাহমি গোলন্দাজ বাবেল। ২ দিনব্যাপী উত্সবের ১ম দিনে শিশু-কিশোরদের চিত্রাংকন, রচনা, সুন্দর হাতের লেখা ও আবৃত্তি প্রতিযোগিতা এবং সমাপনী দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানে মুক্তপায়রা খেলাঘর আসরের শিল্পীরা সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে।