স্বাধীনতা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জে ডিএলএএস ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাঙ্কন, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী এবং দুই দিনব্যাপী কারু মেলা সমাপ্ত হয়েছে। এ উপলক্ষে আর এম আধুনিক হাসপাতাল মিলনায়তনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হালিম। ডিএলএএস ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং আরএম আধুনিক লাইব্রেরি ও রিসার্স সেন্টারের প্রতিষ্ঠাতা আলহাজ্ব লায়ন কেএম মহিউদ্দিনের সভাপতিত্বে এক আলোচনা সভার বিশেষ অতিথি ছিলেন বিডিএস বাংলাদেশের নির্বাহী পরিচালক এমএইচ জামাল উদ্দিন আহম্মেদ, এসএম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান এইচএম ছাবুল আখতার, উপজেলা সমাজ সেবা অফিসার মঞ্জুরুল আহসান, অধ্যাপক জাকির হোসেন রিয়াজ, থানা অফিসার ইন চার্জ আব্দুর রকিব খান, ফারুক হোসেন সামাদ, আলমগীর হোসেন তালুকদার, প্রধান শিক্ষক ইউনুস আলী প্রমুখ। সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবিতা আবৃত্তিতে বিজয়ী শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হালিম। এর আগে আরএম আধুনিক লাইব্রেরি ও রিসার্স সেন্টারের উদ্বোধন করেন প্রধান অতিথি।