চীনের সাবেক জেনারেলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গঠন
প্রকাশ : ০২ এপ্রিল ২০১৪, ২০:৫৯
রাষ্ট্রীয় সম্পদ আত্মসাত্, ঘুষ গ্রহণ এবং ক্ষমতার অপব্যবহারের কারণে চীনের সাবেক জেনারেল জু জুনশানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গঠন করা হয়েছে। তিনি ২০১২ সালে তার পদ থেকে বরখাস্ত হন। তখন থেকেই তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করা হয়। সোমবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার রিপোর্টে বলা হয় ,অভিযুক্ত জেনারেলের বিচার সামরিক আদালতে করা হবে।
চীনের তদন্ত বিষয়ক সাময়িকী কাইজিন এর রিপোর্টে উল্লেখ করা হয় জেনারেল জু জুনশান বিলাস বহুল জীবন যাপন করতেন। রিপোর্টে আরো বলা হয় সাবেক জেনারেল অনেক সম্পদ এবং হেনান প্রদেশে বিলাস বহুল বাড়ির মালিক ছিলেন।