নেপালের মাকালু এয়ারলাইন্সের ইন্ডাস্ট্রিয়াল ট্যুরে ৬ দিন
প্রকাশ : ০২ এপ্রিল ২০১৪, ২১:০৪
গত ১৬ মার্চ ইউনাইটেড কলেজ অব এভিয়েশন, সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ১৭ জন শিক্ষার্থী কলেজের ভাইস প্রিন্সিপাল, স্কোয়াড্রন লিডার (অব.) কাজী মফিজুল ইসলামের নেতৃত্বে নেপাল সফর করেন। শিক্ষার্থীরা ১৬ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত নেপালের সীতা এয়ারলাইন্সের ড্রনিয়ার-২২৮ এবং মাকালু এয়ারলাইন্সের সেসনা ক্যারাভান সি-২০৮ বিমানে এয়ারক্রাফট মেইন্টেন্যান্স ইঞ্জিনিয়ারিংয়ে প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ গ্রহণ করে। শিক্ষার্থীরা এয়ারক্রাফটের প্রি-ফ্লাইট, থ্রু-ফ্লাইট ও পোস্ট-ফ্লাইট ইন্সপেকশন ছাড়াও, নেপালগঞ্জ ও সুরখেত বিমান বন্দরে যাত্রীসেবা, লাগেজ-ব্যাগেজ হ্যান্ডলিং ও নিরাপত্তা ব্যবস্থাপনা সম্পর্কে ব্যবহারিক জ্ঞান অর্জন করে। শিক্ষার্থীরা নেপালের ন্যাশনাল এভিয়েশন একাডেমি পরিদর্শন করে উক্ত একাডেমিতে পরিচালিত বিভিন্ন কোর্স ও প্রশিক্ষণ পদ্ধতি সম্বন্ধেও জ্ঞান লাভ করে। তাছাড়াও, ইউনাইটেড কলেজের ভাইস প্রিন্সিপাল উক্ত কলেজের ব্যবস্থাপনা পরিচালক, পরিচালকবৃন্দ ও প্রশিক্ষকদের সাথে সাক্ষাত্পূর্বক পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বিশেষ করে শিক্ষার্থী বিনিময়ের মাধ্যমে উভয় দেশের অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ও এভিয়েশন ম্যানেজমেন্ট বিষয়ে মতবিনিময় করেন।
ইউনাইটেড কলেজ অব এভিয়েশন, সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকেই অ্যারোনটিক্যাল বিষয়ে আন্তর্জাতিক কারিকুলাম অনুযায়ী শিক্ষা প্রদান করে আসছে। শুরু থেকেই নেপালের শিক্ষার্থীরা কলেজটিতে লেখাপড়া করে আসছে। এই সফরের ফলে অন্যান্য দেশেও কলেজটির শিক্ষা কার্যক্রম প্রচার ও প্রসার লাভ করবে ও বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলে আশাবাদ জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। ০১৯৭০৩০৬০৯২, ০১৯৭০৩০৬০৯৯ নম্বরে ফোন করে এই কলেজের পড়ালেখা এবং কাজের সুযোগ সম্পর্কে আরও তথ্য জেনে নিতে পারবেন। জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধিভুক্ত কলেজটির বিভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে সার্বক্ষণিক বিদ্যুত্ সুবিধা, ওয়াই-ফাই জোন, মাল্টিমিডিয়া ক্লাসরুম, সমৃদ্ধ ল্যাব ও লাইব্রেরি, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক প্রভৃতি।
যোগাযোগ :বাড়ি-১৬, রোড-৪, সেক্টর-৩, উত্তরা, ঢাকা।