এভিয়েশন অপারেশনে ক্যারিয়ার গড়ুন

মাত্রই অনুষ্ঠিত হলো মাধ্যমিক বা এসএসসি পরীক্ষা। ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীদের ও-লেভেলের পরীক্ষার ফলও প্রকাশিত হয়েছে এরই মধ্যে। ফলে শিক্ষার্থীরা কে কোথায় ভর্তি হবে, সেটা নিয়ে অভিভাবকদের টেনশন শুরু হয়ে গেছে এখন থেকেই। এমন সময়ে একটি উপযোগী সিদ্ধান্তই বদলে দিতে পারে একজন শিক্ষার্থীর ভবিষ্যত। আর সেই সুযোগটিই নিয়ে এসেছে ইংলিশ মিডিয়াম শিক্ষাবোর্ড বিটেক এডেক্সেল অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠান কলেজ অব এভিয়েশন টেকনোলজি। প্রতিষ্ঠানটি মানসম্মত শিক্ষা প্রদানে ইতোমধ্যেই সুনাম অর্জন করেছে। এখান থেকে পড়ালেখা করে এখন অনেক শিক্ষার্থীই উন্নত বিশ্বের দেশগুলোর বিশ্বখ্যাত সব বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পেয়ে উচ্চশিক্ষা অর্জন করছে। এই প্রতিষ্ঠানটি এসএসসি বা ও-লেভেল শেষ করার পর মাত্র চার বছরে আন্তর্জাতিকভাবে স্বীকৃত অনার্স ডিগ্রি অর্জন করতে সহায়তা করছে। এর জন্য এসএসসি বা ও-লেভেলের প্রথম ১৮ মাসে সম্পন্ন করতে হবে লেভেল ৩ বা এনডি। এর পরের ১৮ মাসে শেষ করতে হবে লেভেলে ৫ বা এইচএনডি ডিগ্রি। এরপর ফাইনাল ইয়ার অর্থাত্ চতুর্থ বছরে অর্জন করতে হবে টপআপ বিবিএ অথবা বিএসসি। এসএসসি বা ও-লেভেল পাশের পর যেকোনো বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থী এখানে বিজনেস, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, এভিয়েশন অপারেশন এবং অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে চার বছরেই অনার্স শেষ করতে পারে। ৮৯৯১৩৭১, ০১৯২৬৯৬৩৬৫৩ নম্বরে ফোন করে এখানকার পড়ালেখা এবং অন্যান্য সকল তথ্য জেনে নেওয়া যাবে। এই কলেজেরই একজন শিক্ষার্থী ঢাকার সেলিম। তিনি মাস্টারমাইন্ড থেকে ও-লেভেল উত্তীর্ণ হয়ে কলেজ অব এভিয়েশন টেকনোলজিতে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হন। বর্তমানে তিনি আয়ারল্যান্ডের শ্যানন এয়ারপোর্টে শ্যানন অ্যারোস্পেস লিমিটেডে চাকরি করছেন। এখানকার আরেক শিক্ষার্থী বশির আহমেদ জানান, এসএসসির পরে ভবিষ্যত এবং পড়ালেখা নিয়ে নানা চিন্তা-ভাবনার পর শেষ পর্যন্ত তিনি ভর্তি জন এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিংয়ে। কলেজটির উন্নত পরিবেশ এবং আন্তর্জাতিক মাসের কারিকুলাম এখন তাকে সুন্দর একটি ক্যারিয়ার গড়তে সহায়তা করছে বলে জানান তিনি শিক্ষার্থীদের ব্যবহারিক কাজে দক্ষ করে তুলতে সব ধরনের সুযোগ-সুবিধাই রয়েছে কলেজ অব এভিয়েশন টেকনোলজিতে। বিশেষ করে এখানে তত্ত্বীয় শিক্ষার পাশাপাশি ব্যবহারিক কাজের প্রতি অনেক বেশি জোর দেওয়া হয়। ফলে শিক্ষার্থীরা চাকরিতে প্রবেশের উপযোগী হয়েই বের হয় এখান থেকে। যোগাযোগ :সেক্টর-১১, রোড-০২, বাড়ী-১৪, উত্তরা, ঢাকা।