ইন্টারনেট স্বাধীন কিন্তু নিরাপদ নয়

ইন্টারনেট মানুষকে অধিকতর স্বাধীনতার সুযোগ এনে দিলেও এতে মতামত প্রকাশ করাটাকে এখনো অনেকে নিরাপদ বলে মনে করেন না। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের এক জরিপে এমন মতামত পাওয়া গেছে। জনমত জরিপে উত্তরদাতাদের ৬৭ শতাংশ মনে করেন ইন্টারনেট তাদের জন্য অধিকতর স্বাধীনতার সুযোগ সৃষ্টি করেছে। তবে একই সাথে উত্তরদাতাদের অর্ধেকই বলেছেন ইন্টারনেটে মতামত প্রকাশকে তারা নিরাপদ বলে মনে করেন না। বিভিন্ন মহাদেশের ১৭টি দেশে ১৭০০০ লোকের মধ্যে এই জনমত জরিপ চালানো হয়। ফ্রিডম অর্থাত্ মুক্তি নিয়ে বিবিসির বিশেষ এক অনুষ্ঠানমালার অংশ হিসেবে জরিপটি চালানো হয়েছে।