সংবাদ কণিকা

হিটলার বাহিনীর লুট করা শিল্পকর্ম ফেরত দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর বছরে পোল্যান্ডের জাতীয় জাদুঘর থেকে হিটলারের নাজি বাহিনীর লুট করা একটি শিল্পকর্ম ফেরত দিয়েছে জার্মানি। ১৯৩৯ সালে জার্মানি পোল্যান্ড দখল করার অল্প সময় পরেই ভেনিসের চিত্রশিল্পী ফ্রান্সিসকো গুয়ার্দি’র আঁঁকা ‘প্রাসাদের সিঁড়ি’ চিত্রকর্মটি জার্মানিতে নিয়ে যাওয়া হয়েছিল। ছোট এই চিত্রকর্মটিতে ভেনিসের ডজ প্রাসাদের সিঁড়িতে অভিজাত ব্যক্তিদের দাঁড়িয়ে কথা বলতে দেখানো হয়েছে। সোমবার জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমেইয়ার ওই চিত্রকর্মটি পোলিশ পররাষ্ট্রমন্ত্রী রাডোস্ল সিকোর্স্কির কাছে হস্তান্তর করেন। বিশ শতকের ৯০’র দশকে চিত্রকর্মটির পোলিশ মালিকানা স্বীকৃত হয়। বিবিসি অসুস্থ মাকে বাঁচালো দুই বছরের শিশু জরুরি নম্বর ৯৯৯ এ ফোন করে মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে সংজ্ঞাহীন হয়ে পড়ে থাকা মাকে বাঁচিয়েছে ব্রিটেনের দুই বছরের এক শিশু। মায়ের জীবন বাঁচানো এই শিশুটি এখন বীরের মর্যাদা পাচ্ছে। ব্রিটেনের ইস্ট মিডল্যান্ডের লেসেস্টারসেয়ারে এই বিস্ময়কর ঘটনাটি ঘটেছে। ইস্ট মিডল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, দুই বছরের রিলে ওয়ার্ড তাদের কাছে ফোন করে বলেছে ‘মাম্মি ঘুমিয়ে আছে’। জরুরি মেডিক্যাল কর্মীরা রিলেদের বাড়িতে গিয়ে দেখতে পায় তার মা রান্নাঘরের মেঝেতে পড়ে আছেন। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যান কর্মীরা। সেখানে তার জমাট বাঁধা রক্ত অপসারণে জরুরি অস্ত্রোপচার করা হয়। বিবিসি