চৌদ্দগ্রামে পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্বোধন করলেন রেলমন্ত্রী

কুমিল্লার চৌদ্দগ্রামের কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্র গত মঙ্গলবার উদ্বোধন করেন রেলমন্ত্রী মুজিবুল হক। উদ্বোধন উপলক্ষে আলহাজ্ব নুর মিয়া ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত সুধী সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। মেঘনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নওশের আলী পিপিএম, কুমিল্লার পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবময় দেওয়ান, উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া হাসান, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক সামছুদ্দিন আহমেদ চৌধুরী সেলিম, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম হাজারী, রাশেদা আখতার, পৌর মেয়র মিজানুর রহমান, উপজেলা আ’লীগ নেতা আলী হোসেন চেয়ারম্যান, জিএম জাহিদ হোসেন টিপু, শাহজালাল মুজমদার, আবদুস সাত্তার, আবদুল মান্নান, বেলাল হোসেন প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আলী আশরাফ ভুঁইয়া, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার চক্রবর্তী প্রমুখ।