বেনাপোলে পিকনিকের বাস দুর্ঘটনা মামলার চার্জশিট দাখিল
প্রকাশ : ০২ এপ্রিল ২০১৪, ২২:০৮
যশোরের বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিকনিকের বাস দুর্ঘটনায় ৯ শিশু নিহতের ঘটনায় দায়ের করা মামলায় বাস চালক ও মালিকসহ ৪জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে চৌগাছা থানা পুলিশ। অভিযোগ প্রমাণিত না হওয়ায় শহিদুল নামে একজনের অব্যাহতি চাওয়া হয়েছে চার্জশিটে।
চার্জশিটে অভিযুক্ত আসামিরা হলো ঝিকরগাছার বল্লা গ্রামের আজিম মোড়লের ছেলে বাস চালক ইস্রাফিল মোড়ল, সদর উপজেলার বড় মেঘলা গ্রামের জয়নাল আলীর ছেলে বাসের হেলপার মহররম আলী, বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের মারফত আলীর ছেলে বাস মালিক হাফিজুর রহমান ও চৌগাছা উপজেলার মান্দারতলা গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম। বাস মালিক হাফিজুর রহমান ছাড়া সকলে আটক রয়েছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা চৌগাছা থানার উপ পরিদর্শক মুন্সি আবু কুদ্দুস জানান, সোমবার তিনি আদালতে চার্জশিট দাখিল করেছেন।