নারায়ণগঞ্জে তিন ইভটিজারকে অর্থদণ্ড

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাশীপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০০ ছাত্রীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে নারী উত্ত্যক্তকারী তিনজন বখাটেকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাউছুল আজমের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত কাশিপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ অভিযান চালায়। দণ্ডপ্রাপ্তরা হলো দুলাল মিয়ার ছেলে তাউহিদুল, মাহাবুব মিয়ার ছেলে সানি ও আলতাফ হোসেনের ছেলে আসলাম। তাদের সবার বাড়ি কাশিপুর মধ্যপাড়া এলাকায়।