সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোরশেদের ৩৫তম মৃত্যুবার্ষিকী আজ

উপমহাদেশের বিশিষ্ট আইনজ্ঞ, চিন্তাবিদ এবং সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোরশেদের ৩৫তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে সৈয়দ মাহবুব মোরশেদ স্মৃতি সংসদ সকালে বনানীতে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও কোরআনখানির আয়োজন করেছে। এছাড়া আগামীকাল শুক্রবার বাদ আছর মরহুমের গুলশানের বাসভবনে (এন ডব্লিউ এ-৫, সড়ক-৬৮) মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এদিকে আইনজীবীদের বিভিন্ন সংগঠন ও সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান মরহুমের জীবন নিয়ে আলোচনা সভার আয়োজন করেছে। —প্রেস বিজ্ঞপ্তি