শোক সংবাদ

রফিকুল আলম চৌধুরী চট্টগ্রাম নগরীর জামালখান ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রফিকুল আলম চৌধুরী (৬৭) হূদরোগে আক্রান্ত হয়ে গত মঙ্গলবার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. জ. ম নাছির উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য নুরউদ্দীন চৌধুরীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। আবদুস সালাম ফকির কুমিল্লার দেবিদ্বার উপজেলার সাকতলা গ্রামের মুক্তিযোদ্ধা ও ১০ নং দক্ষিণ গুনাইঘর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবদুস সালাম ফকির (৬৫) হূদক্রিয়া বন্ধ হয়ে গত মঙ্গলবার ইন্তেকাল করেন। তার মৃত্যুতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা পুনর্বাসন সংস্থার নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।