দেশব্যাপি কমিউ্যনিটি ক্লিনিক ও ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে মডেমসহ ল্যাপটপ প্রদান

সারাদেশে কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে মডেমসহ ল্যাপটপ এবং স্বাস্থ্য বিভাগীয় মাঠকর্মীদের মধ্যে ট্যাবলেট কম্পিউটার বিতরণ করা হয়েছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস অডিটরিয়ামে আয়োজিত একটি অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এ কর্মসূচি উদ্বোধন করেন। এ পর্যন্ত ২৬ হাজার ল্যাপটপ ও ট্যাবলেট কম্পিউটার বিতরণের ব্যবস্থা হয়েছে। বাকী ৪০ ভাগ মাঠ কর্মীকে চলতি বছরের মধ্যেই ট্যাবলেট কম্পিউটার প্রদান করা হবে। অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব এম এম নিয়াজ উদ্দিন, কমিউনিটি ক্লিনিক প্রকল্পের পরিচালক অতিরিক্ত সচিব ডাঃ মাখদুমানার্গিস, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিঃ ও উন্নঃ) ও অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।