আজকের রাশিফল
প্রকাশ : ০৩ এপ্রিল ২০১৪, ১৯:৩৯
আজ ২১ চৈত্র, ১৪২০ বঙ্গাব্দ এবং ৩ জমাঃ সানী, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-০ মিনিটে এবং সূর্যাস্ত ৬-১৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৪। আপনার উপর প্রভাবকারী গ্রহ: ইউরেনাস ও মঙ্গল। আপনার শুভসংখ্যা: ৯ ও ৪। শুভবার:রবি ও মঙ্গলবার। শুভরত্ন: প্রবাল ও এমেথিষ্ট।
প্রকৃতিগতভাবে আপনি: নিজস্ব চিন্তা-ভাবনা ও স্বকীয় বৈশিষ্ট্যমন্ডিত। সৃজনশীল ও উদ্ভাবনী ক্ষমতা আছে আপনার। নিজের মতে চলতে চান। অন্যের পরামর্শ আপনাকে সহজেই প্রভাবিত করতে পারে। কৌশলের অভাব হওয়ায় সরাসরি বিরোধে জড়িয়ে পড়ার প্রবণতা আছে। পড়াশুনা ও মানসিক শ্রমের প্রতি আপনি আগ্রহী। পরিচিতরা আপনাকে ভুল বুঝবে। নিজেও একটা দ্বন্দ্বে ভুগতে পারেন। সাফল্য ও ব্যর্থতা আপনার জীবনে আসবে পর্যায়ক্রমে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: আবিষ্কারক উইলিয়াম সিমেন্স, গায়িকা সানজিদা খাতুন, কালাম মাহমুদ, অভিনেতা আবুল খায়ের, যাদুকর জুয়েল আইচ, অ্যান্থনি পার্কিন্স, কাজী জাওয়াদ, ফারুক প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল\ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয় বাণিজ্যে লাভযোগ আছে। শরীর মোটামুটি ভালো থাকবে। সরকারি চাকরিতে পদোন্নতির সম্ভাবনা আছে। যাত্রা ও যোগাযোগ শুভ।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ দাম্পত্য শান্তি বজায় থাকবে। জ্ঞাতি শত্রুতা সম্পর্কে সতর্ক থাকুন। আজ ভালো কোনো সংবাদ পেতে পারেন। কেউ আজ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। প্রাপ্ততথ্য ভালোভাবে যাচাই করে নিন। পড়াশোনায় মনোনিবেশ করা কঠিন হতে পারে।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ পারিবারিক পরিবেশ ভালো থাকবে। প্রাপ্ততথ্যের উপর নির্ভর করতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি খুব একটা ভালো নাও থাকতে পারে। পড়াশুনা বাধার সৃষ্টি হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। অপ্রত্যাশিত প্রাপ্তিযোগ আছে।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ কর্ম পরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। শিক্ষক অধ্যাপকদের জন্য দিনটি শুভ। আর্থিক দিক ভালো যাবে। দায়িত্বপূর্ণ কোনো কাজে ভুল করতে পারেন। রোমান্টিক যোগাযোগ শুভ।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট \ শরীর ভালো যাবে না। কাজের চাপ বৃদ্ধি পাবে। ক্লান্তি ও অবসাদে ভুগতে পারেন। নিজের অবহেলার জন্য সুযোগ হারাতে পারেন। সকল কাজে ধৈর্য বজায় রাখুন। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ নতুন কোনো কাজে হাত দিতে পারেন। নতুন কিছু শুরু করার জন্য দিনটি শুভ। ক্রীড়াবিদদের জন্য দিনটি শুভ। সুনাম ও সাফল্য পেতে পারেন। সম্ভাব্যক্ষেত্রে বিদেশ যাত্রা যোগ আছে। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ মিডিয়াকর্মীদের জন্য দিনটি কিছুটা ঝুঁকিপূর্ণ হতে পারে। পেশাগত দায়িত্ব পালনে সতর্কতা অবলম্বন করুন। ভ্রমণের সুযোগ পেতে পারেন। কেউ আজ আপনাকে ঠকাতে পারে। পারিবারিক পরিবেশ ভাল থাকবে। যাত্রা ও যোগাযোগ শুভ।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর \ কারো জন্য মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। ব্যবসায়িক দিক ভালো যাবে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। চঞ্চলতা পরিহার করুন। প্রেমে সাফল্য আসতে পারে। রোমান্টিক যোগাযোগ শুভ।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ দিনটি সামগ্রিকভাবে কিছুটা জটিল হতে পারে। বাইরে যাওয়ার প্রচেষ্টা বাধাগ্রস্ত হতে পারে। কাজকর্মে সাফল্য সম্ভাবনা আছে। কোনো কারণে ঘনিষ্ঠ কেউ আপনার প্রতি বিরূপ হতে পারে। শুভাকাঙ্ক্ষী কারো বিরাগভাজন হতে পারেন। যোগাযোগ শুভ।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ কোন কারণে মন দুশ্চিন্তাগ্রস্ত থাকতে পারে। পারিবারিক পরিবেশ খুব একটা ভালো থাকবে না। ব্যবসায়িক দিক ভালো যাবে। কারো দ্বারা আজ উপকৃত হতে পারেন। মনোবল বৃদ্ধি পাবে। সঞ্চয়ের চেষ্টা বাধাগ্রস্ত হতে পারে।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ পারিবারিক ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। মতানৈক্য এড়িয়ে চলার চেষ্টা করুন। ব্যবসায়ীদের হিসাবপত্রে সতর্ক থাকতে হবে। উচ্চশিক্ষার্থে বিদেশ যাত্রার উদ্যোগ সফল হতে পারে। ব্যয় বৃদ্ধির সম্ভাবনা আছে। বিবাদ এড়িয়ে চলুন।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ আর্থিক ও মানসিক দিক ভালো যাবে না। দুশ্চিন্তা ও অবসাদগ্রস্ত হতে পারেন। চঞ্চলতা ক্ষতির কারণ হতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। কাজকর্মে সাফল্য সম্ভাবনা আছে। চিকিত্সকদের আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টি হতে পারে।