অগ্নিদগ্ধকষ্ট
প্রকাশ : ০৩ এপ্রিল ২০১৪, ১৯:৪৪
এ আকাশের ক্ষতবুকে আজও স্পন্দিত হয় অগ্নিদগ্ধ সাদাকষ্ট
বৈরীবাতাসে নীলসমুদ্রে নাচে নিকষ কালো মেঘের প্রতিচ্ছবি
অদৃশ্য-ধাতবশকুন বক্রঠোঁটে ছিন্নভিন্ন করে পাঁজরের মানচিত্র!
এ আকাশ বড়-দুর্জয় অসময়ে ত্রুমশ ছেয়ে গেলে পুরোনো মেঘে
বিজলীর দীপশিখা প্রজ্বলিত হয়ে ওঠে রক্তস্নাত একাত্তরের পথে।
এ আকাশ মমতাময়ী মায়ের মতো ব্যথিতবুকে আগলে রাখে
লালসবুজের স্বপ্নে রঙিন ভূ-খণ্ড সবুজসমারহে সু-শোভিত স্বর্গ
দুখের দীর্ঘরাত পোহালে পুবাকাশে প্রভাতে হাসে রক্তিম-রবি ।