জাতীয় চলচ্চিত্র দিবস

জাতীয় চলচ্চিত্র উত্সব উপলক্ষে বর্ণাঢ্যভাবেই এবারে সারাদিনব্যাপী মেলা অনুষ্ঠিত হলো। তাই পুরো এফডিসি চত্বর হয়ে উঠেছিল উত্সবমুখর। শিল্পী কলাকুশলীরা এতদিন বিভিন্ন সংগঠনের বনভোজন আর সাংগঠনিক নির্বাচনে একাট্টা হতেন। কিন্তু মেলা উপলক্ষে এক ভিন্ন দৃশ্য চোখে পড়ে। সকলেই জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে এই তৃতীয় আসরে এফডিসিতে ছুটে আসেন প্রাণের টানে। আবারও যেন পরিচিত সুরেই মুখর হয়ে ওঠে এফডিসি চত্বর। সেই আড্ডারই এক মুহূর্তে চিত্রনায়িকা দিতি, পপি ও ওয়াসিম।