বিশেষ ধর্মীয় নিদর্শন হজরত নূহ (আ) এর নৌকা

মো. তালহা তারীফ

হজরত নুহ (আ) এর নৌকার কথা আমরা জানি। ইরাকের কুফা শহরে ছিল তার আবাসস্থল। হজরত নূহ (আ) অনেক বছর হায়াত পেয়েছিলেন। মানুষকে সত্পথে পরিচালিত করার জন্য আল্লাহর পথে দাওয়াত দেওয়াই ছিল তার প্রধান কাজ। মুষ্টিমেয় কিছু সংখ্যক লোক বাদে অন্যরা দাওয়াত গ্রহণ করেননি। এরপর আল্লাহ অবিশ্বাসীদের ওপর কঠোর শাস্তি হিসেবে মহাপ্লাবন দেন। মহাপ্লাবন থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর নির্দেশে হজরত নূহ (আ) নৌকা তৈরি করেছিলেন। মহাপ্লাবন কুফা শহর থেকে শুরু হয়েছিল। অবশেষে আরারাত বা জুদাই পর্বতের আশপাশে এ নৌকা নোঙর করেছিল। চীন ও তুরস্কের গবেষক দল তুরস্কের মাউন্ট আরারাতে কাঠের তৈরি একটি প্রাচীন নৌকার সন্ধান পেয়েছেন। তারা ধারণা করছেন, এটিই হজরত নূহ (আ) এর সেই বিখ্যাত নৌকা। নৌকার কাঠামো ও অভ্যন্তরীণ গঠন কার্বনটেস্টের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে এ নৌকাটির বয়স প্রায় ৪ হাজার ৮শ বছর। নৌকাটির দৈর্ঘ্য ৩শ ইউনিট, প্রস্থ ৫০ ইউনিট এবং উচ্চতা ৩০ ইউনিট। আধুনিক ইউনিটে পরিবর্তন করলে দাঁড়ায় প্রায় দৈর্ঘ্য ১৩৫ মিটার, প্রস্থ ২২.৫ মিটার এবং উচ্চতা ১৩.৫ মিটার।