সৌদির আদালতে আল কায়েদার শীর্ষ নেতার মৃত্যুদণ্ড
প্রকাশ : ০৩ এপ্রিল ২০১৪, ২০:৫১
২০০৩ সালে সৌদি আরবে আল-কায়েদা হামলার মূল চক্রান্তকারী ফারিস আল জাহরানিকে আদালত মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। ২০০৪ সালে তাকে ইয়েমেনের সীমান্ত থেকে আটক করা হয়। একদশক পর তার বিরুদ্ধে সৌদির আদালতে এই রায় দেয়া হয়। ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত তেল উত্পাদনকারী অঞ্চল কিংপিনে সহিংসতার দায়ে তার ১৬ জন সহযোগীকে ২০ বছরের কারাদণ্ড দেয়া হয়। ২০১১ সালের জুলাই মাসে অভিযুক্তদের বিরুদ্ধে বিচার কাজ শুরু হয়। তাদের বিরুদ্ধে সশস্ত্র হামলা, সন্ত্রাসী কাজে অংশগ্রহণ, অফিসিয়াল ডকুমেন্ট জালকরণের অভিযোগ আনা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জাহরানিকে আবা শহরের একটি পার্কে বন্দী করে রাখা হয়।