স্থায়ী পে-কমিশনের কাজ ত্বরান্বিত করার আবেদন

গত ৫ জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের আগে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মহার্ঘভাতা প্রদানের ঘোষিত আদেশটি বাস্তবায়ন করা হয়। আর তখনই বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাস উদ্দিনকে প্রধান করে ১৮ সদস্যের একটি শক্তিশালী পে-কমিশন গঠন করা হয়েছিল। আশাকরি পে-কমিশনের সম্মানিত সদস্যগণ তাদের ওপর অর্পিত দায়িত্ব ইতোমধ্যে যথাযথভাবে সম্পন্ন করে ফেলেছেন। বিষয়টি হয়তো এখন শুধু ঊর্ধ্বতনমহলের সদয় অনুমোদনের অপেক্ষায় আছে। উল্লেখ্য আটকে থাকা চারটি ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রণীত পৃথক পে-কমিশনও সম্প্রতি ঘোষণা করা হয়েছে। তাই সার্বিক বিবেচনায় স্থায়ী পে-কামিশনের অবশিষ্ট কাজ থাকলে সেটা অনুগ্রহপূর্বক ত্বরান্বিত করার নিমিত্ত মাননীয় অর্থমন্ত্রীসহ সবার সহানুভূতি কামনা করছি। মো. সালাহউদ্দিন সাধারণ সম্পাদক রাজশাহী শিক্ষা বোর্ড, অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি, রাজশাহী