নিরাপদ খাবার পানি চাই
প্রকাশ : ০৩ এপ্রিল ২০১৪, ২১:১৮
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম। ছাত্রছাত্রীদের জন্য মোট ১২টি হল রয়েছে। কিন্তু নিরাপদ খাবার পানি খুব কম জায়গায়ই পওয়া যায়। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে কিছু টিউবওয়েল থাকলেও সেগুলো নষ্ট অথবা পানির সঙ্গে বালি, পাথর ইত্যাদি ময়লা আসে যা পান করার জন্য মোটেও নিরাপদ নয়। হলগুলোর পানির ব্যবস্থাও খারাপ। প্রতিটি হলে একটা টিউবওয়েল থেকে সকল ছাত্রছাত্রী পানি পান করে থাকে। এগুলো আবার মাঝে-মাঝেই সমস্যা দেখা দেয়— তখন আর বিশুদ্ধ পানির ব্যবস্থা থাকে না। আমরা সকলেই জানি বিশুদ্ধ পানির অপর নাম জীবন। আমাদের সকলেরই বিশুদ্ধ পানি পান করা উচিত। তাই অতি শীঘ্রই বিশুদ্ধ পানির ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
নাজিব মুবিন,
ফুড ইঞ্জিনিয়ারিং, লেভেল-১, আশরাফুল হক হল,
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ