শিকাগো বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিল্পীর চিত্রকলা প্রদর্শনী আজ

যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের সাদার্ন এশিয়ান স্টাডিজ স্থানীয় সময় আজ শুক্রবার বেলা ৪টা ৩০ মিনিটে বাংলাদেশের শিল্পী রফি হকের একক চিত্রকলা প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে। জার্নাল অফ অ্যান আর্টিস্ট’ শিরোনামে এই প্রদর্শনী আজ থেকে ২৩ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ফস্টার হলে দর্শকদের জন্য খোলা থাকবে। এছাড়া রফি হক আগামী ১০ এপ্রিল স্থানীয় সময় বেলা ৪টা ৩০ মিনিটে ফস্টার হলে ‘বাংলাদেশের চিত্রকলা: প্রবণতা ও স্বরূপসন্ধান’ নামে একটা বক্তৃতা দেবেন। রফি হক ১৯৬৫ সালে কুষ্টিয়াতে জন্মগ্রহণ করেন। ১৯৯১ সালে তিনি ঢাকায় চারুকলা থেকে গ্র্যাজুয়েশন করেন। দেশে ও বিদেশে তার চিত্রকর্মের একক ও দলীয় প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে, এর মধ্যে ফ্রান্স, জাপান, মালয়েশিয়া, ভারত, আর্জেন্টিনা উল্লেখযোগ্য। —প্রেস বিজ্ঞপ্তি