মনোহরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ৩৫
মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ : ০৩ এপ্রিল ২০১৪, ২১:২০
কুমিল্লার মনোহরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৩৫জন আহত হয়েছে। বুধবার উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের ভোগই গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের ভোগই গ্রামে একটি মসজিদ ও বাড়ির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে একই গ্রামের লোকমান হোসেন ও আব্দুর রশিদ গংদের মধ্যে প্রথমে বাক-বিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে উভয়পক্ষ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় নারীসহ উভয় পক্ষের অন্তত ৩৫জন আহত হয়। এ বিষয়ে মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ চৌধুরী জানান, এ ঘটনায় আবুল কাশেম বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।