তিনটি দুর্ঘটনায় নিহত তিন

বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন মারা গেছেন। খবর-ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। খুলনায় গৃহবধূর মৃত্যু খুলনা-সাতক্ষীরা সড়কের কৈয়াবাজার এলাকায় গত বুধবার বাসের চাকায় পিষ্ট হয়ে নূরজাহান বেগম (৩৯) নামে এক গৃহবধূ মারা গেছেন। খুলনা থেকে পাইকগাছাগামী যাত্রীবাহী বাস নূরজাহান বেগমকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লালপুরে পল্লী চিকিত্সকের মৃত্যু নাটোরের লালপুর-ঈশ্বরদী সড়কের নবীনগরে গত বুধবার সকালে সিএনজি-কাভার্ড ভ্যানের সংঘর্ষে মকিমউদ্দিন (৫৫) নামে এক পল্লী চিকিত্সক মারা গেছেন। তিনি কুষ্টিয়ার কুমারখালির নন্দলালপুর গ্রামের মৃত মুন্সী মনিরউদ্দিনের ছেলে। তিনি উপজেলার সালামপুর গ্রামে মেয়ে-জামাইয়ের বাড়ি থেকে নিজ বাড়ি কুষ্টিয়ায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। কাভার্ড ভ্যান ও চালককে আটক করা হয়েছে। চট্টগ্রামে পথচারীর মৃত্যু নগরীর কোতোয়ালী থানাধীন পুরাতন রেলস্টেশনের সামনে গত বুধবার রাতে বাসের ধাক্কায় মো. হুমায়ুন (৪৫) নামে এক পথচারী মারা গেছেন। পুলিশ জানায়, রাস্তা পার হওয়ার সময় একটি বাস তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হন। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা তাকে মৃত বলে জানান। নিহত হুমায়ুনের বাড়ি কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার মুরালিয়া গ্রামে।