দিল্লিতেও সাতটি আসন পেতে পারে বিজেপি!
প্রকাশ : ০৩ এপ্রিল ২০১৪, ২৩:০৬
ভারতে বর্তমানে ভারতীয় জনতা দলের (বিজেপি) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষে হাওয়া বইছে। আর সেই হাওয়া তার দলের পক্ষে কাজ করবে এটাই স্বাভাবিক। কংগ্রেস থেকে নির্বাচনী হাওয়া বিজেপি’র দিকে যাওয়ার ফলে দিল্লিতেও বিজেপি ৫ থেকে ৭টি আসনে জয় পেতে পারে। একটি গবেষণা সংস্থার মতামত জরিপে এমনই তথ্য পাওয়া গেছে। অথচ ২০০৯ সালের নির্বাচনে একটিও আসন পায়নি বিজেপি।
ইন্ডিয়া টুডে গ্রুপের পক্ষে চালানো গবেষণা সংস্থা সিসেরো পরিচালিত জরিপে দেখা যায়, বিজেপি যদি সবকটি আসন না পায় তাহলে কংগ্রেস একটি আসনে জয় পেতে পারে। এমনকি আম আদমি পার্টিও (এএপি) দুটি আসন পেতে পারে। গত ডিসেম্বরে দিল্লির অ্যাসেম্বলি নির্বাচনে কংগ্রেস এবং এএপি যে ভোট পেয়েছিল সেটি বহাল থাকতে পারে। তবে বিজেপির ভোট ৩৩ শতাংশ থেকে বেড়ে ৪১ শতাংশে দাঁড়াতে পারে। আর গত নির্বাচনে কংগ্রেস পেয়েছিল ৫৭ শতাংশ ভোট যা এবার ২৩ শতাংশে গিয়ে দাঁড়াতে পারে। জরিপে দেখা যায়, নয়াদিল্লি, পূর্ব দিল্লি এবং পশ্চিম দিল্লির আসনগুলোতে বিজেপি খুবই শক্তিশালী অবস্থায় আছে।
জরিপে দেখা যায়, দক্ষিণ দিল্লিতে এএপি’র একটা ভাল সম্ভাবনা আছে। এখানে এএপি’র প্রার্থী দেভেন্দার শেরেওয়াত যিনি বিজেপি’র রমেশ বিধৌরির বিরুদ্ধে লড়াই করবেন। জরিপে পাওয়া তথ্য অনুযায়ী, ৫৬ বছরের বেশি বয়সের শতকরা ৪৮ ভাগ নাগরিক এবং ২৬ থেকে ৫৫ বছরের বেশি বয়সের নাগরিকদের ৪১ শতাংশ বিজেপিকে ভোট দিবে। আর যুবকদের মধ্যে ভোট প্রদানের বিষয়ে পার্থক্য দেখা যায়। ২৫ বছরের নীচের বয়সী যুবকদের ৩৮ ভাগ বিজেপি, ৩১ ভাগ এএপি এবং ২৫ ভাগ কংগ্রেসকে পছন্দ করছে।