ভারতের মহিলা প্রার্থীদের জন্য নারী নিরাপত্তা কর্মী

তারকা প্রার্থী নাগমা, মুনমুন সেনসহ ভারতের সব মহিলা প্রার্থীর জন্য এবার নারী নিরাপত্তা কর্মী নিয়োগ করতে বলেছে নির্বাচন কমিশন। সমপ্রতি মেরটে সভামঞ্চে কংগ্রেস প্রার্থী নাগমার সঙ্গে অসভ্যতা করেন এক বিধায়ক। কয়েকদিন পর এক যুবক নাগমাকে চুমু খাওয়ার চেষ্টা করেন। এ ঘটনার পর নির্বাচন কমিশনের কাছে মহিলা নিরাপত্তা কর্মীর জন্য আবেদন করেন নাগমা। এরপর নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত দেয়।