ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) শেয়ারধারীদের বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল রাজধানীর রমনাস্থ পুলিশ কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে সমাপ্ত বছরের জন্য ২০% হারে নগদ এবং ১০% হারে স্টক ডিভিডেন্ট অনুমোদিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইবিএল চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরী। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার।- প্রেস বিজ্ঞপ্তি