সিলেটে হাই-টেক পার্ক ঢাকা ও রাজশাহীতে আইটি ভিলেজ হচ্ছে
প্রকাশ : ০৩ এপ্রিল ২০১৪, ২৩:১৬
সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) আওতায় সিলেটে একটি হাই-টেক পার্ক এবং রাজধানীর মহাখালী ও রাজশাহীতে দুইটি আইটি ভিলেজ স্থাপনের নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। গতকাল বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠক সূত্রে জানা যায়, প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য বাংলাদেশ হাই-টেক কর্তৃপক্ষ সিলেটের কোম্পানিগঞ্জে ১৬২ দশমিক ৮৩ একর জমি এবং রাজধানীর মহাখালীর কড়াইলে ৪৭ একর ও রাজশাহীর পবা উপজেলার নবীনগরে ৩৪ দশমিক ৫৬ একর জমি নির্বাচন করেছে। পিপিপি নীতিমালা অনুযায়ী এসব এলাকার প্রাথমিক অবকাঠামো নির্মাণের পর সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে।
এছাড়া বৈঠকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মকর্তা/কর্মচারীদের সাধারণ ভবিষ্য তহবিল ও অবসরজনিত সুবিধা প্রদান এবং জাপানের টোকিওতে বাংলাদেশের চ্যান্সারী কমপ্লেক্স নির্মাণ প্রকল্প অনুমোদন করা হয়।