এইচএসসি পরীক্ষার প্রস্তুতির সাজেশন : উদ্ভিদ বিজ্ঞান

প্রিয় শিক্ষার্থী, আমার শুভেচ্ছা নিও। আজ সম্ভাব্য সৃজনশীল প্রশ্নসমূহ দেয়া হলোঃ অধ্যায়ঃ ০১ উদ্ভিদের বিভিন্নতা (Diversity in Plants) পরিচ্ছেদঃ ১.১ উদ্ভিদজগতের শ্রেণিবিন্যাস (Classification of Plant Kingdom) জ্ঞানমূলক প্রশ্ন ঃ ১ ১। শ্রেণিবিন্যাস (Classification) কী ? *** ২। ট্যাক্রন (Taxon) কী ? ** ৩। ICBN কী ? *** ৪। দ্বিপদ নামকরণ কী ? *** ৫। প্রাকৃতিক শ্রেণিবিন্যাস বলতে কী বুঝ ? **৬। প্রজাতি কী ? ** ৭। উদ্ভিদ শ্রেণিবিন্যাস কী ? ** ৮। উদ্ভিদবিজ্ঞানের জনক(Father of Botany) কে ? অনুধাবনমূলক প্রশ্ন ঃ ২ ১। শ্রেণিবিন্যাসের এককগুলোর নাম লেখ। ** ২। দ্বিপদ নামকরণের প্রবর্তক কে এবং তাঁর প্রণয়নকৃত গ্রন্থটির নাম কী ? **৩। দ্বিপদ নামকরণের প্রয়োজনীয়তা কে উপলব্ধি করেছিলেন এবং কেন ? ৪। প্রাক-কেন্দ্রিক (প্রোক্যারিয়ট) ও সুকেন্দ্রিক ( ইউক্যারিয়ট) এর মধ্যে ২ টি পার্থক্য লেখ। *** ৫। দ্বিপদ নামকরণ বলতে কী বুঝ ? *** ৬। কিংডম প্লান্টি, মনেরা এর ২টি বৈশিষ্ট্য উল্লেখ কর। *** ৭। ক্রিপ্টোগ্যামিয়া বলতে কী বুঝ ? প্রয়োগমূলক প্রশ্ন ঃ ৩ ১। বেনন্থাম-হুকারের শ্রেণিবিন্যাস কোন প্রকৃতির ব্যাখ্যা কর। *** ২। ICBN নীতিমালা অনুসারে দ্বিপদ নামকরণের নিয়মাবলী উল্লেখ কর। ** ৩। বেনন্থাম- হুকারের শ্রেণিবিন্যাস অনুযায়ী শৈবাল কোন কিংডমের অন্তর্ভূক্ত তা ব্যাখ্যা কর। উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন ঃ ৪ ১। মারগুলিস এর শ্রেণিবিন্যাস পদ্ধতিটি ছকের মাধ্যমে উপস্থাপন কর। *** ২। বেনন্থাম- হুকারের এর শ্রেণিবিন্যাস পদ্ধতিটি ছকের মাধ্যমে দেখাও। *** ৩। “মানুষের প্রয়োজনে সমগ্র উদ্ভিদজগতের শ্রেণিবিন্যাস করা প্রয়োজন”- উক্তিটি বিশ্লেষণ কর। **৪। যুগে যুগে উদ্ভিদবিজ্ঞানীগণ শ্রেণিবিন্যাসের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন? ব্যাখ্যাসহ লেখ। ৫। তোমার মতে ক্রিপ্টোগ্যামিয়া বিভাগগুলোর মধ্যে কোনটি অনুন্নত ? তা বিশ্লেষণ কর। ** পরিচ্ছেদঃ ১.২ অকোষীয় বস্তু (ভাইরাস) Virus জ্ঞানমূলক প্রশ্ন ঃ ১ ১। ভাইরাস(Virus) কী ? *** ২। HIV কী ? *** ৩। ব্যাকটেরিওফায কী ? *** ৪। ভিরিয়ন কী ? ** ৫। ভিরয়েড কী ? ৬। বার্ড ফ্লু কী ? অনুধাবনমূলক প্রশ্ন ঃ ২ ১। ভাইরাসকে ব্যাকটেরিওফায বলা হয় কেন ? *** ২। ভাইরাসকে জীব ও জড়ের যোগসূত্র বলে অভিহিত করা যায় কেন ? *** ৩। ভাইরাসকে জড় পদার্থ বলার কারণ কী ? ব্যাখ্যা কর। *** ৪। HIV আক্রান্ত মানুষের রোগ-প্রতিরোধ ক্ষমতা নষ্ট হওয়ার কারণ কী ? ** প্রয়োগমূলক প্রশ্ন ঃ ৩ ১। ব্যাকটেরিওফায এর চিত্রসহ গঠন বর্ণনা কর। *** ২। HIV ও TMV এর মধ্যে ৩ টি পার্থক্য লেখ। *** ৩। HIV জীবাণুকে মানব ঘাতক বলার কারণ ব্যাখ্যা কর। ** ৪। ভাইরাসের উপকারী দিক উল্লেখ কর। উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন ঃ ৪ ১। ব্যাকটেরিওফায ভিরয়েড নয় বরং ভিরিয়ন- এ ব্যাপারে তোমার মতামত দাও। *** ২। ভাইরাস মনুষ্যকূলের জন্য হুমকি স্বরূপ- তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দেখাও। ** ৩। মানবদেহের জন্য ক্ষতিকারক ভাইরাসটির গঠন বৈশিষ্ট্য বিশ্লেষণ কর। *** পরিচ্ছেদঃ১.৩ কোষীয় জীব ঃ Super Kingdom-Prokaryota (Kingdom-Monera) জ্ঞানমূলক প্রশ্ন ঃ ১ ১। সায়ানোব্যাকটেরিয়া কী ? *** ২। Pseudovacuole বলতে কী বুঝ ? * ৩। শৈবাল কী ? *** ৪। ব্যাকটেরিয়ার জনক কে ? ৫। ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া কী ? ** ৬। মিথোজীবিতা কী ? *** ৭। ওটার ব্লুম কী ? *** অনুধাবনমূলক প্রশ্ন ঃ ২ ১। নীলাভ সবুজ শৈবালকে কেন ব্যাকটেরিয়ায় অন্তর্ভূক্ত করা হল ? *** ২। ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া কৃষকের জন্য ক্ষতিকর কেন ? *** ৩। ব্যাকটেরিয়া ও ভাইরাস এর মধ্যে ২ টি পার্থক্য লেখ। ** ৪। E.coli ব্যাকটেরিয়ার আবাস কোথায় ? ৫। ব্যাকটেরিয়াকে কেন প্রোক্যারিওট বলা হয়- ব্যাখ্যা কর। ৬। Nostoc ফিলামেন্টের একটি হেটেরোসিস্ট অঙ্কন কর। ৭। উদ্ভিদের ৪ টি রোগসৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম লেখ। প্রয়োগমূলক প্রশ্ন ঃ ৩ ১। মানব অন্ত্রে প্রাপ্ত E.coli অনুজীবটির গঠন চিত্রের সাহায্যে বর্ণনা কর। / E.coli ব্যাকটেরিয়ার গঠন ব্যাখ্যা কর। *** ২। ব্যাকটেরিয়া ও সায়ানোব্যাকটেরিয়ার মধ্যে তুলনা কর। ৩। সায়ানোফাইটা বিভাগের শৈবাল Nostoc linckia গঠন বর্ণনা কর। / কৃষকের চাষকৃত সায়ানোব্যাকটেরিয়া / শৈবাল Nostoc linckia এর চিত্রসহ গঠন বর্ণনা কর।*** উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন ঃ ৪ ১। E.coli অনুজীবটি প্রোক্যারিওট- স্বপক্ষে যুক্তি দেখাও। ** ২। Nostoc linckia জীবটি কৃষিক্ষেত্রে বিশেষ অবদান রাখে-স্বপক্ষে যুক্তি দেখাও। ** ৩। অর্থনৈতিক উন্নয়নে E.coli অনুজীবটির গুরুত্ব রয়েছে- এ সম্পর্কে তোমার মতামত দাও। *** ৪। জমির উর্বরতা বৃদ্ধিতে নীলাভ-সবুজ শৈবালটির গুরুত্ব সম্পর্কে আলোচনা কর। *** পরিচ্ছেদঃ ১.৪ কোষীয় জীব ঃ Super Kingdom-Eukaryota (Kingdom- protoctista) জ্ঞানমূলক প্রশ্ন ঃ ১ ১। Conjugation কী ? *** ২। পার্থেনোজেনেসিস কী ? *** ৩। ডায়াটম কী ? *** ৪। Sargassum কোন জাতীয় শৈবাল ? ** ৫। সহবাসী ফিলামেন্ট বলতে কী বুঝ ? ** ৬। হলদে সোনালী শৈবালের সঞ্চিত খাদ্য কী ? ** ৭। সমুদ্র সৈকতে দেখতে পাওয়া শৈবালটির নাম কী ? / উপসাগরীয় আগাছা নামে পরিচিত শৈবালটির নাম কী ? *** অনুধাবনমূলক প্রশ্ন ঃ ২ ১। Spirogyra উদ্ভিদটিকে স্বভোজী বলা হয় কেন ? *** ২। সহবাসী ফিলামেন্ট বলতে কী বুঝ ? *** ৩। Navicula এর আবাস কোথায় ? এর বৈশিষ্ট্য লেখ।** ৪। হলদে সোনালী শৈবালের ৪ টি বৈশিষ্ট্য লেখ।** ৫। Navicula কে সম্মুখ এবং পার্শ্ব দিক থেকে দেখলে ভিন্ন রকম দেখায় কেন ? *** ৬। বাদামী ও লোহিত শৈবালের মধ্যে ২ টি পার্থক্য লেখ। ৭। ডায়াটমের অর্থনৈতিক গুরুত্ব লেখ।*** ৮। Spirogyra তে কীভাবে পার্থেনোজেনেসিস ঘটে ? ** প্রয়োগমূলক প্রশ্ন ঃ ৩ ১। Navicula এর গঠন বর্ণনা কর। / পরীক্ষিত জীব Navicula এর গঠন বর্ণনা কর। *** ২। Spirogyra এর যীেন জনন বর্ণনা কর। ৩। লোহিত সামুদ্রিক শৈবাল/ Sargassum এর চিহ্নিত চিত্রসহ গঠন বর্ণনা কর। *** উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন ঃ ৪ ১। Navicula চিত্রটি জনুক্রম প্রদর্শন করে কী ?- তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দেখাও। ২। Navicula উদ্ভিদটির গুরুত্ব অপরিসীম- উক্তিটির যথার্থতা নিরূপন কর। ৩। Sargassum এর গঠন সম্পর্কে তোমার মতামত দাও। পরবর্তী অংশ আগামীকাল