দিনাজপুর অফিস
বিরলে নোনানদী খাল পুনঃখননকালে ধামইর ইউপির বিরল-ধুকুড়ঝাড়ী সড়কের ধুকুরঝাড়ী ব্রিজের নিচ থেকে বহু মূল্যবান কষ্টিপাথর সদৃশ দুইটি বিষ্ণুমূর্তি উদ্ধার হয়েছে। বুধবার বিকালে পাথরের মূর্তি দুইটি ঐ এলাকায় নোনানদীর খাল খননকালে উদ্ধার করা হয়। এ সময় মূর্তি দুইটি এক নজর দেখার জন্য শত শত উত্সুক জনতা ভিড় জমায়। পরে খবর পেয়ে বিরল উপজেলা নির্বাহী অফিসার সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে মূর্তি দুইটি উদ্ধার করে দিনাজপুর জেলা প্রশাসকের রাষ্ট্রীয় কোষাগারে জমা দেন। তিনি জানান, পরীক্ষা না করা পর্যন্ত মূর্তি দুইটির মূল্য নির্ধারণ বা কিসের তৈরি তা শনাক্তকরণ সম্ভব নয়। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি ভিডিওকলের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে কথা বলে প্রত্নতাত্ত্বিক বিভাগে মূর্তি দুইটি সংরক্ষণের জন্য পাঠানোর নির্দেশনা প্রদান করেন।