দরিদ্র ও এতিম শিশুদের নিয়ে ইফতার

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দরিদ্র ও এতিম শিশুদেরকে নিয়ে খুশির ইফতার আয়োজন করেছে শ্রীমঙ্গল স্টুডেন্ট সোসাইটি। গত বুধবার শহরের স্টেশন রোডস্থ সুলতান রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে আয়োজিত এ ইফতার মাহফিলে দুইটি মাদ্রাসায় অধ্যয়নরত অর্ধশতাধিক দরিদ্র ও এতিম শিশুরা অংশগ্রহণ করে। এর আগে কেরাত ও ইসলামি সংগীত পরিবেশনা, আলোচনা সভা, দোয়া অনুষ্ঠিত হয়। শ্রীমঙ্গল স্টুডেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. শামীম মিয়ার সভাপতিত্বে এবং সম্পাদক নাদির হোসেনের সঞ্চালনায় ইফতার মহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল মাহমুদ।