আইটেম গানে পিয়া

র্যাম্প মডেলিং থেকে বিকিনি প্রতিযোগিতা, বা চলচ্চিত্রে অভিনয় এমনকি ছোটপর্দায় উপস্থাপনা—সবমিলিয়ে এই সময়ে কাজ দিয়ে আলোচনায় থাকার প্রাণান্ত চেষ্টা বরাবর করছেন পিয়া। সর্বশেষ একটি ট্রাভেল শোতে উপস্থাপনার কাজ শেষ করে এলেন। এ ছাড়া এর আগে এশিয়ান টিভির জন্য নিয়মিত অনুষ্ঠান করেছেন নিয়মিত। শুধু এই কাজগুলোই নয়, একজন দেশীয় তারকা হিসেবে এত তরুণ বয়সে সামাজিক কর্মকাণ্ডে জড়ানোর ঘটনাও কিন্তু বিরল। বেশ কিছু সামাজিক সংগঠনের হয়ে কাজ করেন তিনি। পিয়া বলেন, ‘আমি বাংলাদেশের নাগরিক হয়ে গর্বিত উচ্চারণেই মোটা দাগে এই কাজগুলো করতে চাই। কারণ আমার ভীষণ আমি দেশীয় তারকা হিসেবে আমার এই কাজগুলোর পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাও বেশি। সেক্ষেত্রে আগামীতে সমাজের যেকোনো পর্যায়ের প্রতিনিধিত্বও করতে চাই।’ এই স্বপ্নগুলো বুনেই নিজের মতো করেই ক্যারিয়ারে এগোচ্ছেন এখন পিয়া। হাতে বেশ ক’টি চলচ্চিত্র রয়েছে। সর্বশেষ দক্ষিণ আফ্রিকায় একটি কাজ করে ফিরলেন। এ ছাড়া সর্বশেষ খবরে আরও একটি আইটেম গানে বিশেষ পারফর্ম করছেন। রকিবুল আল রকিবের পরিচালনায় ‘প্রেম করব তোমার সাথে’ নামের একটি চলচ্চিত্রে আইটেম গানে পারফর্ম করবেন তিনি। খুব শিগগিরই ঢাকায় একটি আলাদা সেট নির্মাণ করে এই ছবির জন্য তিনি ও একটি অংশে মিশা সওদাগরের সাথে পারফর্ম করবেন পিয়া।