থানায় মামলা
চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা
চরফ্যাশনে কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীর মাথার চুল কেটে দিয়েছে বখাটেরা। এ ঘটনায় কলেজ ছাত্রী বাদী হয়ে বুধবার থানায় মামলা করেছেন। মামলায় প্রতিবেশী সাগর চন্দ্র শীল, মিঠুন শীল ও রতন পালকে আসামি করা হয়েছে।
মামলা ও পরিবার সূত্রে জানা যায়, গত ১৬ মে রাতে ওই কলেজছাত্রী চরফ্যাশন পৌরসভার ৩নং ওয়ার্ডে নিজ বসতঘরে ঘুমিয়েছিল। এ সময় বাইরে থেকে জানালা দিয়ে বখাটেরা তার মাথার চুল কেটে দেয়।
চরফ্যাশন থানার ওসি সামসুল আরেফীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশি তত্পরতা অব্যাহত রয়েছে।