মাইজভান্ডার দরবার শরীফে বাবা ভান্ডারী ওরস সম্পন্ন
ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ০৫ এপ্রিল ২০১৪, ২২:২৯
আখেরী মোনাজাতের মধ্য দিয়ে হযরত শাহছুফী মাওলানা সৈয়দ গোলামুর রহমান (ক) প্রকাশ বাবা ভান্ডারীর ৭৮তম বার্ষিক ওরস গতকাল শনিবার শরীফ মাইজভান্ডার দরবার শরীফে সম্পন্ন হয়েছে। লাখো মুসল্লীর অংশগ্রহণে আখেরী মোনাজাত পরিচালনা করেন বাবা ভান্ডারীর পৌত্র শাহজাদায়ে গাউছুল আজম শাহছুফী মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল হাছানী আল মাইজভান্ডারী (আঃ)। মাহফিলে অন্যান্যের মধ্যে শাহজাদা সৈয়দ হাবিবুল বশর, সৈয়দ মুহিবুল বশর মাইজভান্ডারী, সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এমপি প্রমুখ অংশ নেন। এর আগে গতকাল দিনব্যাপী খতমে কোরআন, খতমে গাউছিয়া, মিলাদ মাহফিল, জিকির- আজগার ও সবশেষে আখেরী মোনাজাতের মাধ্যমে ওরস সম্পন্ন হয়।