ভুয়া ডাক্তারের ছয় মাসের কারাদণ্ড

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

বাঞ্ছারামপুর মাওলাগঞ্জ বাজারের ঐশী মেডিক্যাল হল থেকে গতকাল বৃহস্পতিবার দীপক দাস নামক এক ভুয়া ডাক্তারকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শরীফুল ইসলাম।