কমিটি গঠন করে সরকার পতনের আন্দোলন
প্রকাশ : ০৫ এপ্রিল ২০১৪, ২২:৫৫
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেছেন, বেগম খালেদা জিয়া শিগগিরই ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন স্থানে কমিটি গঠন করে সরকার পতন আন্দোলনের ডাক দেবেন। সরকারের কাছে ন্যায় বিচার আশা করা যায় না। ন্যায় বিচার পেতে হলে দ্রুত এ সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সচেতন ছাত্র ফোরামের ব্যানারে আয়োজিত ‘ন্যায় বিচার, মানবাধিকার ও নির্বাচন ব্যবস্থা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ছাত্র ফোরামের সভাপতি শাহরিয়ার আলম জজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল মান্নান, এডভোকেট নাসির উদ্দিন অসীম ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক পিয়াস করিম বক্তব্য রাখেন।
হান্নান শাহ বলেন, এ সরকারের ক্ষমতায় থাকার কোন অধিকার নেই। তিনি বলেন, ১৯৭৩ সালের মতই গত ৫ জানুয়ারির নির্বাচন করেছে তারা। এটা ৭৩-এর ধারাবাহিকতা। এই আন্দোলনে যারা বেগম জিয়ার নির্দেশ মতো না নামবেন তাদেরকে নেতা বলে স্বীকৃতি দেয়া হবে না।