নরসিংদীতে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে আহত ৪০

নরসিংদীর রায়পুরায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার বেলা ১১টা থেকে দিনভর উপজেলার নিলক্ষা ইউনিয়নের দড়িগাঁঁও গ্রামের সহিদ মেম্বার ও হরিপুর গ্রামের সুমেদ আলীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে থেমে থেমে এ সংঘর্ষ চলে। এর আগে গত শুক্রবার দুপুরে দড়িগাঁও গ্রামে একই ঘটনায় সংঘর্ষে দুই পক্ষের প্রায় ৩০ জন আহত হয়েছিল।