ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় মসজিদের ভূমিকা অনস্বীকার্য

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে মসজিদের ভূমিকা অনস্বীকার্য। মসজিদ হচ্ছে দ্বীনি শিক্ষা অর্জনের মূল কেন্দ্রবিন্দু। এ মসজিদে বসেই আল্লাহর খাঁটি মুমিনরা তার ইবাদত করেন। তাই মসজিদকে সব রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে। মন্ত্রী বলেন সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা গড়ে তুলতে এবং ইসলামী ভাবধারায় জীবন পরিচালনা করতে মসজিদের শিক্ষাকে কাজে লাগাতে হবে। শনিবার নগরীর দক্ষিণ সুরমার কদমতলী পয়েন্টে এক কোটি সাড়ে ১০ লাখ টাকা ব্যয়ে জামে মসজিদের উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। কদমতলী পয়েন্ট জামে মসজিদের মুতাওয়াল্লী হাজী মানিক মিয়ার সভাপতিত্বে ও ২৬নং ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বকস লিপনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন প্রমুখ। আগামী অর্থবছরে বাজেটের আকার কমতে পারে আগামী অর্থবছরে রাজস্ব ঘাটতি মেটাতে মূল বাজেটের আকার কমতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। শনিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।