জগন্নাথপুরে সংঘর্ষে নারীসহ আহত ১০

জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা

উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামে বৃহস্পতিবার বিকেলে শিশুর ঝগড়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত বাচ্চু মিয়া (২৮) ও আব্দুল হামিদসহ (২৪) আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা যায়, ওই গ্রামের আছর মিয়া ও আকলিছ মিয়ার পক্ষের লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।