চট্টগ্রামে ড্রামের ভিতর থেকে গার্মেন্টস কর্মীর লাশ উদ্ধার

নগরীর পাহাড়তলী থানাধীন গ্রিনভিউ আবাসিক এলাক?ার একটি বাসায় ড্রামের ভেতর থেকে এক গার্মেন্টস কর্মীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম নাসিমা বেগম (২০)। তিনি স্থানীয় একটি গার্মেন্টস কারখানায় কাজ করতেন। গত শুক্রবার রাতে আশেপাশের বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ড্রামের ভেতর থেকে নাসিমার লাশ উদ্ধার করে। পারিবারিক কলহের জের ধরে দুই তিনদিন আগে নাসিমার স্বামী আবুল হোসেন লিটন তাকে হত্যা করতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। ময়নাতদন্তের জন্য লাশ চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের স্বামী লিটন পলাতক রয়েছেন।