প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা : বিজ্ঞান
হিমন এডওয়ার্ড গমেজ সহকারী শিক্ষক সেন্ট গ্রেগরী’জ হাই স্কুল
প্রকাশ : ০৬ এপ্রিল ২০১৪, ১৯:৫৭
প্রিয় শিক্ষার্থীরা শুভেচ্ছা জানবে, তোমাদের প্রতি অধ্যায়ের সর্বোচ্চ প্রস্তুতির জন্য আজ বিজ্ঞান বিষয়ের স্বাস্থ্য বিধি অধ্যায়ের রচনামূলক কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়া হলো। তোমাদের প্রস্তুতি সর্বোচ্চ করার জন্য অবশ্যই পাঠ্যবইটি ভালো ভাবে পড়তে হবে। তোমাদের মনে রাখতে হবে যে প্রতি রচনামূলক প্রশ্নের উত্তরের মান-৫।
স্বাস্থ্য বিধি
ক. কীভাবে সংক্রামক রোগ প্রতিরোধ করবে ?
উত্তর : যেসব রোগ একজন থেকে অন্য জন আক্রান্ত হয় তাই সংক্রামক রোগ।
যেভাবে সংক্রামক রোগ প্রতিরোধ করা যায় :
পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে।
দাঁত মাজতে হবে । নক কাটতে হবে।
হাত মুখ ধুতে হবে এবং নিয়মিত গোসল করতে হবে।
ব্যবহূত কাপড় -চোপড় পরিষ্কার রাখতে হবে।
যেখানে সেখানে কফ, থুথু ফেলা যাবে না।
হাঁচি ও কাশি হলে মুখ ও নাক রুমাল দিয়ে ঢাকতে হবে।
আক্রান্ত রোগীর কোনো কিছুই ব্যবহার করা যাবে না।
আক্রান্ত রোগী থেকে নিরাপদ দূরত্বে থাকতে হবে।
খ. ডেঙ্গু কীভাবে ছড়ায় ?
উত্তর : ডেঙ্গু যেভাবে ছড়ায় : এডিস মশার মাধ্যমে ডেঙ্গু ছড়ায়। এডিস মশা সাধারণত কোথাও অনেক দিন পানি জমে থাকলে সেখানে জন্মে। এ মশা সকল ও সন্ধ্যার পূর্বে কামড়ায় । এর জন্য সর্তক থাকতে হবে।
গ. ডেঙ্গু প্রতিরোধে কী কী করবে?
উত্তর : ডেঙ্গু প্রতিরোধের উপায় : যেহেতু ডেঙ্গুর কোনো প্রতিষেধক আজও বের হয়নি সেজন্য সবাইকে সচেতন হতে হবে। ডেঙ্গু প্রতিরোধ করতে হলে এডিস মশার আবাসস্থল ; যেমন — কোনো ভাঙা দ্রব্যাদি, ফুলের টব, টায়ার ইত্যাদিতে পানি জমতে দেওয়া যাবে না। কারণ, এসব পানিতে এডিস মশা বংশবৃদ্ধি করে।
এডিস মশা সাধারণত সকাল এবং সন্ধ্যার পূর্বে কামড়ায় । এ ব্যাপারে সর্তক থাকতে হবে।
ঙ. সোয়াইন ফ্লু সম্পর্কে কীভাবে তুমি তোমার এলাকায় সচেতনতা সৃষ্টি করবে তার দুটো উপায় লিখ।
উত্তর : সোয়াইন ফ্লু সম্পর্কে এলাকায় সচেতনতা সৃষ্টির উপায় : যেকোনো ক্ষতিকর বিষয় সম্পর্কে সচেতন হতে হলে কিংবা করতে হলে যেসব কারণে ঘটনাটি ঘটছে সে বিষয়ে ভালোভাবে জানতে হবে । তাহলেই তা সহজে প্রতিরোধ করা যাবে এবং সচেতন হওয়া যাবে —
এ রোগটি সাধারণত পশুপাখির হয়। সেহেতু এ রোগে আক্রান্ত পশুপাখির সংস্পর্শে যাতে এলাকার লোকজন না আসে সেজন্য তাদের বোঝাব এবং সচেতন করব।
এ রোগে আক্রান্ত পশুপাখির মাংস কম সিদ্ধ করে না খায় কিংবা পুরোপুরি পরিহার করে সে ব্যাপারেও এলাকার লোকজনকে সচেতন করব।
উপর্যুক্ত কাজগুলো করতে পারলে আমাদের দেশ থেকে সোয়াইন ফ্লু দূর করা সম্ভব হবে।