এইচএসসি পরীক্ষার উদ্ভিদবিজ্ঞান প্রস্তুতি

গতকালের পর সম্ভাব্য সৃজনশীল প্রশ্নসমূহ ঃ অধ্যায় ঃ ০২ উদ্ভিদ দেহের সংগঠন (Organization of Plants) পরিচ্ছেদঃ ২.১ কোষ ও কোষের গঠন (Cell & Cell Structure) জ্ঞানমূলক প্রশ্ন ঃ ১ ১। Plant cell কী ? * ২। ক্লোরোপ্লাস্ট কী ? *** ৩। রাইবোসোম কাকে বলে ? *** ৪। অক্সিসোম কী ? ৫। লাইসোসোম কী ?** ৬। লিউকোপ্লাস্ট কী ? * ৭। সিস্টারিন কী ? ** ৮। প্লাজমামেমব্রেন কী ? ৯। প্রোটোপ্লাজম কী ? *** ১০। প্রকৃত কোষ কাকে বলে ? অনুধাবনমূলক প্রশ্ন ঃ ২ ১। প্রোটোপ্লাজমকে জীবনের ভৌতভিত্তি (Physical basis of life) বলা হয় কেন ? *** ২। মাইটোকন্ড্রিয়াকে কোষের Power House of Cell বলা হয় কেন ? *** ৩। সেন্ট্রিওল ও সেন্ট্রোমিয়ারের মধ্যে পার্থক্য লেখ। *** ৪। ক্লোরোপ্লাস্টকে কোষের সবুজ অনুঘটকের আধার বলা হয় কেন ? *** ৫। লাইসোসোমকে সুইসাইডাল স্কোয়ার্ড বলা হয় কেন ? *** ৬। মাইক্রোটিউবিউলসকে কোষের কঙ্কাল বলা হয় কেন ?** ৭। কোষ প্রাচীরকে উদ্ভিদকোষের অনন্য বৈশিষ্ট্য বলা হয় কেন ? ৮। দেহকোষ ও জননকোষের মধ্যে ২ টি পার্থক্য লেখ। * প্রয়োগমূলক প্রশ্ন ঃ ৩ ১। বায়োমেমব্রেন পর্দাটির ভৌত গঠন উল্লেখ কর। *** ২। ক্লোরোপ্লাস্টের পূর্ণাঙ্গ চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশের বর্ণনা দাও। *** ৩। মাইটোকন্ড্রিয়ার চিহ্নিত চিত্রসহ গঠন লেখ। ***৪। ক্রোমোসোমকে বংশগতির ধারক ও বাহক বলা হয় কেন ? ব্যাখ্যা কর।** ৫। পুঁইশাক, লাউ, শিম গাছের পাতা সবুজ কিন্তু ফুলগুলো রঙিন হয় কেন? ব্যাখ্যা কর। ৬। উদ্ভিদ ও প্রাণীর মধ্যে পার্থক্য নির্ণয়ে ক্লোরোপ্লাস্টের ভূমিকা ব্যাখ্যা কর। *** ৭। উদ্ভিদের খাদ্য তৈরিতে অংশগ্রহনকারী অঙ্গাণুটির গঠন চিত্রসহ বর্ণনা কর। ৮। উদ্ভিদের বর্ণধারণকারী অঙ্গটির ৩ টি কাজ উল্লেখ কর। উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন ঃ ৪ ১। প্লাজমামেমব্রেনের গঠন সংক্রান্ত আধুনিকতম মডেলটি বর্ণনা কর। *** ২। পরিবেশের ভারসাম্য রক্ষায় ক্লোরোপ্লাস্টের ভূমিকা বিশ্লেষণ কর। *** ৩। মাইটোকন্ড্রিয়া ছাড়া জীবদেহ কর্মক্ষমহীন- উক্তিটি বিশ্লেষণ কর। *** ৪। কোষ প্রাচীর গঠনে সেলুলোজের ভূমিকা বিশ্লেষণ কর। পরিচ্ছেদ ঃ ২.২ কোষস্থ জৈব রসায়ন জ্ঞানমূলক প্রশ্ন ঃ ১ ১। পেপটাইড বন্ড কী ? *** ২। গ্লাইকোজেন কী ?*** ৩। এনজাইম কী ? ** ৪। সাইটোসল কী ? ** ৫। কার্বোহাইড্রেট কী ? *** ৬। নিউক্লিওসাইড কী ? * ৭। স্টেরয়েড কী ? ৮। কোলেস্টেরল কী ?* ৯। প্রোটিন কী ? ১০। গ্লাইকোসাইড বন্ধন কী ? অনুধাবনমূলক প্রশ্ন ঃ ২ ১। জীবকোষে এজাইমের ক্রিয়াকৌশল লেখ। ** ২। পিউরিন ও পাইরিমিডিন এর মধ্যে দুটি পার্থক্য লেখ। ** ৩। FAD-এর কাজগুলো কী কী ? ৪। অটোফ্যাগী বলতে কী বুঝ ? *** ৫। এনজাইম ও কো- এনজাইমের মধ্যে পার্থক্য লেখ। *** ৬। দুটি কো- এনজাইমের নাম ও কাজ লেখ। ৭। L ও D গ্লুকোজের মধ্যে পার্থক্য লেখ। ** ৮। লিপিডের ৪ টি বৈশিষ্ট্য লেখ। ** ৯। রিডিউসিং স্যুগার বলতে কী বুঝ ? ** প্রয়োগমূলক প্রশ্ন ঃ ৩ ১। গ্লুকোজের রাসায়নিক সংকেত লেখ। ২। এনজাইম ও আমিষের বৈশিষ্ট্য উল্লেখ কর। ** ৩। DNA রাসায়নিক গঠন বর্ণনা কর। * ৪। DNA ও RNA এর মধ্যে পার্থক্য লেখ। ** ৫। পাঁচ কার্বনবিশিষ্ট একটি কার্বহাইড্রেট এর নাম, গঠন ও ব্যবহার লেখ। ** ৬। DNA এর মডেল চিত্রটি ব্যাখ্যা কর। ** উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন ঃ ৪ ১। স্টেরয়েড ও টারপিনের সংক্ষিপ্ত বর্ণনা দাও। ২। জীবদেহে আমিষের কাজ উল্লেখপূর্বক আলোচনা কর। ** ৩। চিত্রসহ এনজাইমের ক্রিয়া কৌশল বর্ণনা কর। *** ৪। কোলেস্টেরল এর ক্ষতিকর ও ভালো দিক আলোচনা কর। ৫। স্টার্চ অসংখ্য গ্লুকোজ অণু নিয়ে গঠিত- কেন বলা হয় ব্যাখ্যা কর। ৬। উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধিতে লিপিড কী কী ভূমিকা পালন করে ? বর্ণনা কর। ** ৭। DNA- জীবের বৈশিষ্ট্য প্রকাশের জন্য দায়ী এর পক্ষে তোমার মতামত দাও। ৮। সঞ্চিত খাদ্য হিসেবে শর্করার গুরুত্ব বিশ্লেষণ কর।** পরিচ্ছেদ ঃ ২.৩ কোষ বিভাজন জ্ঞানমূলক প্রশ্ন ঃ ১ ১। ক্রসিংওভার কী ? ***২। কায়াজমা কী ? ৩। বাইভালেন্ট কী ? ** ৪। কোষ চক্র কী ? ** ৫। সিন্যাপসিস কী ? ** ৬। সাইটোকাইনেসিস কী ? ** ৭। সিস্টা-নন সিস্টার ক্রোমাটিড কাকে বলে ? *** ৯। মাইটোসিস ও মায়োসিস কোষ বিভাজনের সংজ্ঞা দাও। ** অনুধাবনমূলক প্রশ্ন ঃ ২ ১। মাইটোসিস কোথায় ঘটে ? *** ২। মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণীক বিভাজন বলা হয় কেন ? ** ৩। ক্রসিংওভার এর গুরুত্ব লেখ ? *** ৪। সিস্টার ও ননসিস্টার ক্রোমাটিড বলতে কী বুঝ ? ** ৫। মাইটোসিস ও মিয়োসিসের মধ্যে ২ টি পার্থক্য লেখ। ** ৬। মিয়োসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন ? ** ৭। ক্রোমোমিয়ারে দেখা যায় মায়োসিস বিভাজনের এমন একটি ধাপের চিহ্নিত চিত্র অংকন কর। প্রয়োগমূলক প্রশ্ন ঃ ৩ ১। ক্রসিংওভার প্রক্রিয়া ব্যাখ্যা কর। *** ২। কোষ চক্রের ইন্টারফেজ ও বিভাজন প্রস্তুতি তুমি কীভাবে ব্যাখ্যা করবে ? ** ৩। নিউক্লিয়াসের বিভাজন প্রক্রিয়ার ধাপসমূহের সচিত্র বর্ণনা দাও। ৪। ক্রোমোজোমের আকৃতি কখন V, L, J, I এর মতো দেখায় ? ৫। কোষ চক্রের ঘটনাটি তুমি কীভাবে ব্যাখ্যা করবে ? উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন ঃ ৪ ১। বৃক্ষমূলে যে ধরনের বিভাজন দেখা যায় তার গুরুত্ব বিশ্লেষণ কর। ২। বিভাজন প্রক্রিয়াটি না ঘটলে কি হতো বলে তুমি মনে কর। *** ৩। কোষের বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে কোষ বিভাজনের সমাপ্তি ঘটে -যুক্তি দেখাও। *** ৪। সাইটোকাইনেসিস এর মাধ্যমেই একটি কোষের বিভাজন সম্পূর্ণ হয়- তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। ** ৫। মায়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ার গুরুত্ব বিশ্লেষণ কর। অধ্যায় ঃ ০৩ টিস্যু, টিস্যুতন্ত্র ও সেকেন্ডারি বৃদ্ধি জ্ঞানমূলক প্রশ্ন ঃ ১ ১। টিস্যু কী ? ২। ভাজক টিস্যু কী ? ৩। প্রোক্যাম্বিয়াম কী ? ** ৪। উদ্ভিদের গৌন বৃিদ্ধি কী ? ** অনুধাবনমূলক প্রশ্ন ঃ ২ ১। কোলেনকাইমার কাজ লেখ। ২। ভাস্কুলার বান্ডেল বলতে কী বুঝ ?*** ৩। জাইলেম ও ফ্লোয়েমের কাজ লেখ। ** ৪। লেন্টিসেল বলতে কী বুঝ ?** ৫। বর্ষবলয় বলতে কী বুঝ ? ** ৬। ক্যাস্বিয়াম কী ধরনের ভাজক টিস্যু এবং কেন? ৭। পেরিডার্ম বলতে কী বুঝ ? *** প্রয়োগমূলক প্রশ্ন ঃ ৩ ১। আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে কী ধরণের গঠনগত পরিবর্তন লক্ষ্য করা যায়- ব্যাখ্যা কর। ২। গাছের বয়স নির্ণয়ের মাধ্যমটি ব্যাখ্যা কর। *** ৩। পেরিডার্ম সৃষ্টির প্রক্রিয়া বর্ণনা কর। **৪। কাণ্ডের (প্রস্থচ্ছেদ)সনাক্তকারী বৈশিষ্ট্য লেখ। উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন ঃ ৪ ১। স্কেরেনকাইমা উদ্ভিদকে দৃঢ়তা প্রদানে সহায়তা করে- যুক্তিসহকারে উপস্থাপন কর।** ২। দ্বিবীজপত্রী ও একবীজপত্রী উদ্ভিদের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ কর। ** পরবর্তী অংশ আগামীকাল