অগ্রণী ব্যাংক ফরিদপুর সার্কেলের জিএম বোরহানউদ্দিন ফারুক আহম্মেদ

সম্প্রতি বোরহানউদ্দিন ফারুক আহম্মেদ অগ্রণী ব্যাংক লিমিটেডের মহা-ব্যবস্থাপক হিসাবে পদোন্নতি লাভ করে ফরিদপুর সার্কেলের মহাব্যবস্থাপক হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন। ইতিপূর্বে তিনি অত্র ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক হিসাবে প্রধান কার্যালয়ে কর্মরত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে হতে বিএ (সম্মান) ও এমএ ডিগ্রি লাভ করে ১৯৮৩ইং সালে সিনিয়র অফিসার হিসাবে অগ্রণী ব্যাংকে যোগদান করেন। -প্রেস বিজ্ঞপ্তি