মিউজিক স্টেশন
প্রকাশ : ০৬ এপ্রিল ২০১৪, ২০:২৮
একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন ‘মিউজিক স্টেশন’ নিয়ে আজ সোমবার রাত ৭টা ৫০ মিনিটে দর্শকদের সামনে হাজির হবেন মারজিয়া কবীর সনিকা। দেশ-বিদেশের সংগীতের সাম্প্রতিক খোঁজখবর এবং টপ চার্ট নিয়ে নির্মিত অনুষ্ঠান ‘মিউজিক স্টেশন’। এ ছাড়া অনুষ্ঠানটিতে দেশ-বিদেশের মিউজিক ভিডিও দেখানো হয়।