মতলবে স্কুলছাত্র ৬ দিন নিখোঁজ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ওটারচর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র মোঃ ফাহিম(১৩) ৩১ মার্চ স্কুল থেকে বাড়ি ফেরেনি। ঐদিন থেকেই ফাহিম নিখোঁজ রয়েছে। নিখোঁজ ফাহিম উপজেলার গজরা ইউনিয়নের মৈষাদী গ্রামের ইব্রাহিম প্রধানের ছেলে। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ফাহিমের বাবা মতলব উত্তর থানায় ৪ এপ্রিল একটি নিখোঁজ ডায়েরী করে। ডায়েরী নং-১২৯। কোন সহূদয় ব্যক্তি ফাহিমের খোঁজ জানলে ০১৮৩৪-১২৬২৫৯ নম্বরে জানাতে অনুরোধ করা হলো।