মোবারকগঞ্জ চিনিকলের আখ চাষিদের সংবাদ সম্মেলন

ঝিনাইদহে মিলের কাছে প্রায় ২০ কোটি পাওনা টাকার দাবিতে আখ চাষিরা সংবাদ সম্মেলন করেছে। মোবারকগঞ্জ চিনিকল আখ চাষি কল্যাণ সমিতি। ঝিনাইদহ প্রেসক্লাবে শনিবার দুপুরে এ সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সভাপতি জহুরুল ইসলাম। তিনি বলেন, মোবারকগঞ্জ চিনিকলের কাছে প্রায় ৪০ হাজার আখ চাষির গত ৩ মাসে বিক্রিত আখের মূল্য প্রায় ২০ কোটি টাকা পাওনা রয়েছে। মিল কর্তৃপক্ষ তাদের পাওনা টাকা পরিশোধ না করায় তারা তাদের পরিবার-পরিজন নিয়ে আর্থিক সংকটে পড়ে মানবেতর জীবন-যাপন করছে। অনেক চাষি তার কন্যাকে বিয়ে দিতে পারছে না। টাকার অভাবে সন্তানের লেখাপড়া ও চিকিত্সা করাতে হিমশিম খাচ্ছে।