জেন্ডার বৈষম্য দূরীকরণ বিষয়ক প্রশিক্ষণ
জয়পুরহাট প্রতিনিধি জেন্ডার বৈষম্য দূরীকরণ, নারী-শিশু নির্যাতন ও বাল্যবিয়ে প্রতিরোধে দক্ষতা ও কৌশল বৃদ্ধির লক্ষ্যে বৃহস্পতিবার জয়পুরহাটে এক প্রশিক্ষণ হয়। ব্র্যাকের কর্ম এলাকায় নারী ও শিশু নির্যাতন বন্ধ এবং শিশু ও মাতৃমৃত্যুর হার কমানোর লক্ষ্যে জয়পুরহাট আঞ্চলিক কার্যালয়ের সম্মেলন কক্ষে ওই প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণ প্রদান করেন ব্র্যাকের জেন্ডার স্পেশালিস্ট মালোবিকা সরকার চৈতী। প্রশিক্ষণ সমন্বয়কারী ছিলেন জেন্ডার বিষয়ক টেকনিক্যাল ম্যানেজার মশিউর রহমান।
বয়স্ক বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে ভাতা বহি বিতরণ
কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা কামারখন্দে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ২০১৮-১৯ অর্থবছরের নতুন তালিকাভুক্ত বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ভাতা বহি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা সমাজসেবা কার্যালয়ে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ভাতা বহি বিতরণ করা হয়। বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
শিশুর বিরুদ্ধে সহিংসতা বন্ধে করণীয় বিষয়ক কর্মশালা
চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা চিলমারীতে শিশুর বিরুদ্ধে সহিংসতা বন্ধে করণীয় বিষয়ক উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয় বুধবার। রেডিও চিলমারীর আয়োজনে সিসিডি রাজশাহীর ব্যবস্থাপনায় টিডিএইচ হলরুমে চিলমারী রেডিও স্টেশন ইনচার্জ মো. বশির আহমেদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন শওকত আলী সরকার বীর বিক্রম চেয়ারম্যান। কর্মশালায় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করে।
বিভিন্ন পেশাজীবীর মতবিনিময় সভা
দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা দুর্গাপুরে বৃহস্পতিবার বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস ময়মনসিংহ অঞ্চলের এসডিডিবি প্রকল্পের আয়োজনে প্রতিবন্ধী ও মাদকাসক্তদের কর্মসংস্থানে বিভিন্ন পেশাজীবী মানুষের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় অডিটরিয়ামের হলরুমে দুর্গাপুর সদর ও কুল্লাগড়া ইউনিয়নের এনজিও কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিদের অংশগ্রহণে ইউনিয়ন ফোরাম সভাপতি মো. নুরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাংবাদিক ধ্রুব সরকার, কারিতাস ময়মনসিংহ অঞ্চলের মাঠ কর্মকর্তা ছবি ম্রং প্রমুখ।
নাঙ্গলকোটে শিক্ষা উপকরণ বিতরণ
নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা নাঙ্গলকোটে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বাঙ্গড্ডা বাজার শাখার আয়োজনে ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্প সদস্যদের মেধাবী সন্তানদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। বুধবার ব্যাংক মিলনায়তনে শাখা প্রধান মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান সামছুউদ্দিন কালু। প্রধান আলোচক ছিলেন গাজিমুড়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আবদুল হালিম।
ভেজালবিরোধী অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সৈয়দপুরে খাদ্য উত্পাদনকারী তিনটি প্রতিষ্ঠানের কাছ থেকে বুধবার সাড়ে চার লাখ টাকা জরিমানা আদায় করেছে র্যাব। এতে নেতৃত্ব দেন নীলফামারী র্যাব ক্যাম্পের কমান্ডার মেজর এটিএম নাজমুল হুদা। র্যাব নীলফামারী ক্যাম্প সূত্র জানায়, অস্বাস্থ্যকর পরিবেশ, অবৈধ কেমিক্যাল ব্যবহার এবং নোংরা অপরিচ্ছন্ন পরিবেশের কারণে জরিমানার ওই টাকা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। তাত্ক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেন উত্পাদনকারী প্রতিষ্ঠানের মালিকরা।
রংপুরে বিধবা ভাতা প্রদান
স্টাফ রিপোর্টার, রংপুর রংপুর মহানগরীর দরিদ্র ও দুস্থ বিধবাদের ভাতা প্রদান কর্মসূচি চালু করেছে রংপুর সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার রংপুর সিটি কর্পোরেশনের নতুন ভবনের হল রুমে মহানগরীর ০১ থেকে ১১ নং ওয়ার্ড এর ৯৭ জন দরিদ্র ও দুস্থ বিধবাদের মাঝে ভাতা প্রদানের মধ্যে দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। সিটি মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা প্রধান অতিথি থেকে কর্মসূচির উদ্বোধন করেন।
মহেশপুরে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা মহেশপুরে বিজিবি অভিযান চালিয়ে বৃহস্পতিবার ৪৫৬ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে। ৫৮ বিজিবির নতুনপাড়া বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে নতুনপাড়া আম বাগান থেকে ভারতীয় ফেনসিডিলগুলো উদ্ধার করে।
নরসিংদী জেলা শিক্ষক সমিতির অফিস উদ্বোধন
নরসিংদী প্রতিনিধি বাংলাদেশ শিক্ষক সমিতি নরসিংদী জেলা শাখার অফিস উদ্বোধন করা হয়েছে। বুধবার নরসিংদী স্টেশন রোডে অফিস উদ্বোধন করেন জাতীয় শিক্ষক নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য রঞ্জিত কুমার সাহা। শিক্ষক নেতা অধ্যক্ষ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আদিয়াবাদ সরকারি ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নুর শাখাওয়াত হোসেন, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান খান ভুলু, আফছার উদ্দিন আহমেদ প্রমুখ।
কাউখালীতে পুলিশের ওপেন হাউজ ডে
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে কাউখালী থানার উদ্যোগে বৃহস্পতিবার ওপেন হাউজ ডে উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। থানা চত্বরে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) মো. রিয়াজ হোসেন।
টেকসই উন্নয়ন শীর্ষক সেমিনার
খুলনা অফিস খুলনায় ‘টেকসই উন্নয়ন অভীষ্ট-১৬:শান্তি ও ন্যায়বিচার কার্যক্রম প্রতিষ্ঠান’ নির্মাণে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার। স্থানীয় সার্কিট হাউস সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। খুলনা আঞ্চলিক তথ্য অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. ইকবাল হোসেন। সেমিনার সঞ্চালনা করেন বাংলাদেশ বেতার, খুলনার আঞ্চলিক পরিচালক মো. বশিরউদ্দিন।
উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ কর্মশালা
বাগেরহাট প্রতিনিধি বাগেরহাটে পানি উন্নয়ন বোর্ডের উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্পের (সিইআইপি) অংশগ্রহণমূলক ব্যবস্থাপনা, সামাজিক বনায়ন ও সমন্বিত বালাই ব্যবস্থাপনা বিষয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব ব্যাংকের অর্থায়নে এই কর্মশালা হয়। অবহিতকরণ এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী ও সিইআইপি-১ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. হাবিবুর রহমান।
তথ্যকেন্দ্রের উঠান বৈঠক
বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা বাগাতিপাড়ায় তথ্যকেন্দ্রের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। বাগাতিপাড়া পৌরসভার সোনাপাতিল মহল্লায় নারী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা এবং বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে নারীদের করণীয় শীর্ষক উঠান বৈঠকে সভাপতিত্ব করেন বাগাতিপাড়া তথ্য কর্মকর্তা এমিজা আক্তার সুমি। অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খাদেমুল ইসলাম।