কোটালীপাড়ার কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরখাস্ত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ। বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ জাহাঙ্গীর কবীর, উত্তম কুমার বাড়ৈকে সাময়িকভাবে বরখাস্তের আদেশ প্রদান করেন। আদেশে তিনি উল্লেখ করেন, উত্তম কুমার বাড়ৈয়ের বিরুদ্ধে ফৌজদারী মামলার অভিযোগপত্র বিজ্ঞ আদালত কর্তৃক গৃহীত হওয়ায় তাকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯ এর ধারা ৩৪(১) মোতাবেক উক্ত ইউনিয়ন পরিষদ ও জনস্বার্থে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।